এ যেন কোন সিনেমার দৃশ্য 

রাজধানীর Dhaka নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন কে। মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • পুলিশ ও সাধারণ মানুষের তথ্যে জানা যায় যে 

 রাতের দিকে নিউমার্কেট সংলগ্ন শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে টিটনকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারপর আরেকজন কিছুটা কাছে এসে গুলি ছোড়ে এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে আরেকজন তার মাথায় গিয়ে বন্দুক ঠেকায় তারপর তার কপালে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে  । গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী,

 নিহত টিটনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল বিশেষ করে আব্দুল আজিজ সেনাপ্রধানের ভাই হত্যার জন্য তার একবার জেলও হয়েছিল এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী গ্রুপগুলোর বর্তমানে দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তবে ধারণা করা হচ্ছে দুবাই থেকে আরেক শির্ষ সন্ত্রাসী সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ধারণা করা হয় দুবাইয়ের সন্ত্রাসীর একটি এজেন্ট আরও একমাস আগে থেকে টিটনকে নজরদারিতে রেখেছেন।