বর্তমানে বাংলাদেশে স্প্যাম এবং হ্যাকারদের সংখ্যা নিয়মিত বেরে যাচ্ছে যা হাজার হাজার মানুষকে কঠিন নির্দয় ভোগান্তিতে ফেলছেন তারমধ্যে সবচেয়ে বেশি সাধারণ মানুষ বর্তমানে  অনলাইন লোন দেওয়া বা তাৎক্ষণিক ক্যাশ লোন দেওয়ার কথা বলে মোটা অংখ্যার কমিশন নিচ্ছে জোরপূর্বক যা ১৫০০৳ লোন এ মোট ২১০০৳থেকে২৪০০৳ পর্যন্ত মোট পরিশোধ করতে হচ্ছে যা কমিশন দিতে হচ্ছে ৭০-৭৫% ।

 সাইবার নিরাপত্তায় যারা রয়েছে তাদের মতামত এই যে  , এসব ফাঁদে ব্যবহারকারীরা সহজেই ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হারাচ্ছেন।

বিশেষ করে Facebook, WhatsApp এবং Telegram-এ বিভিন্ন বিজ্ঞাপন ও লিংক ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে কোন ধরনের ডকুমেন্ট কোন কিছু ছাড়াই মাত্র ৫ মিনিটে লোন টাকা দেওয়া হবে ইত্যাদি।

এই লিংকে ক্লিক করলে ব্যবহারকারীদের একটি নকল ফর্মে নিয়ে যাওয়া হয়, যেখানে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক তথ্য চাওয়া হয় তার পাশাপাশি কখনো কখনো জমির দলিলপত্র চাওয়া হয় । অনেকেই লোভে পড়ে এসব তথ্য দিয়ে দিচ্ছেন, যা পরে প্রতারকরা অপব্যবহার করছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের স্ক্যাম মূলত ফিশিং টেকনিক ব্যবহার করে তৈরি করা হয় এবং এটা অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে।

📊 উপসংহার

অনলাইনে লোন বা সহজে টাকা পাওয়ার যেকোনো অফার যাচাই ছাড়া ব্যবহার করা বিপদজনক । সচেতন না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

বিষয়টি আপনি নিজে জানুন এবং অন্যকে জানানোর জন্য এটি শেয়ার করে দিন। 

হয়তো আপনার জন্য কারো উপকার হতে পারে