বর্তমানে সাইবার অপরাধীরা নতুনভাবে সাধারণ মানুষের তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।
প্রযুক্তি একাধিক বিশেষজ্ঞ ব্যক্তির মতে, এখন বর্তমানে হ্যাকাররা আগের চেয়ে আরও বেশি উন্নত হয়ে গিয়েছে এবং তারা বিভিন্ন ফেক লিংক, অ্যাপ এবং মেসেজ ব্যবহার করে ব্যবহারকারীদের টার্গেট করছে। বিশেষ করে জনপ্রিয় যে প্লাটফর্ম গুলো আছে যেমন Facebook, WhatsApp এবং Telegram-এ ভুয়া অফার, লটারি জেতার খবর বা একাউন্ট ভেরিফিকেশন করার নামে লিংক পাঠানো হচ্ছে। যেখানে অনেক ব্যবহারকারী এসকল লিংকে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এমনকি ব্যাংক সংক্রান্ত তথ্য দিয়ে দিচ্ছে, যা পরে হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। নতুন এই ফাঁদের মাঝে রয়েছে ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণ। ফিশিং এর মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইট যেমন ফেজবুক, ইউটিউব, টেলিগ্রাম, সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর হুবহু লগ ইন পেজে তৈরি করে , যেখানে ব্যবহারকারী নিজের তথ্য দিলে তা সরাসরি হ্যাঁকারদের কাছে চলে যাই। অন্যদিকে, ভাইরাস ও ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোড করলে মোবাইলের সকল ডাটা হ্যাকারদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।
⚠️তাহলে কীভাবে নিরাপদ থাকবেন
অচেনা বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকবেন । অপরিচিত অ্যাপ ইনস্টল করার আগে যাচাই করে নিবেন। দুই ধাপ ভেরিফিকেশন (2FA) চালু রাখুন ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকোন।
📊 উপসংহার
সাইবার প্রতারণাগুলো দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, তাই এখনই যদি সচেতন না হোন বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য
0